চন্দ্রনাথ পাহাড় জয় ও গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণ
দিনটি ছিল ৫ ই আগস্ট,২০১৯।কুরবানি ঈদ এর ঠিক তিন দিন আগে খুবই উত্তেজিত ছিলাম জায়গাটা তে যাওয়ার জন্য। আমি এবং আমার বন্ধু আল -আমিন। ৪ আগস্ট রাতে কমলাপুর রেলস্টেশন থেকে ১০ টার মেইল ট্রেন ধরে রওনা হলাম দুজন। মেইল ট্রেন ছিল তাই তেমন ঘুম হয় নি। যদিওবা আমার জার্নি তে আমার ঘুমানোর অভ্যাস নেই, তাই গান শুনেই রাত কাটিয়ে দিলাম। সকাল ৭ টায় পৌঁছে গেলাম সীতাকুণ্ড স্টেশনে সেখান থেকে ২০ টাকা দিয়ে রুটি ভাজী দিয়ে নাস্তা সেরে নিলাম। তারপর সেখান থেকে ২০ টাকা দিয়ে শেয়ারিং সিএনজি দিয়ে ২০ টাকা ভাড়ায় চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের গেইট এর সামনে। অইখানে একটা দোকান থেকে কিছু শুকনো খাবার কিনে নিলাম আর বাঁশ কিনে নিলাম ২০ টাকা দিয়ে দুটো। প্রায় ১১০০শ ফুট ঊঠতে হবে ভেবে কেমন চিন্তিত হয়ে পরেছিলাম। কিন্ত পরোক্ষনে ভাবলাম একজন ভ্রমণ পিপাসু হয়ে এত চিন্তা করলে হয় নাকি! তারপর বিসমিল্লাহ্ বলে যাত্রা শুরু করলাম। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট পর পাহাড়ের উপর উঠতে সক্ষম হলাম।
কি একটা দৃশ্য ছিল!





বলে বোঝাতে পারবোনা। বেশ কিছুক্ষন ছবি তোলার পর
নিচে নেমে এলাম। খুবই ক্লান্ত লাগছিলো তখন। নেমেই সিএনজি দিয়ে সোজা চলে গেলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে তীরে, গিয়ে পা মেলিয়ে গাছের নিচে বসে ফিল নিলাম। কি যে অস্থির লাগছিল বলে বোঝাতে পারবো না সেখানে ঘন্টা খানেক থাকার পর চলে গেলাম চট্টগ্রাম শহরে দুপুরের খাবার খেয়ে সেখান থেকে চলে গেলাম অলংকার মোড় বাস স্ট্যান্ডে সেখান থেকে ৩৮০ টাকা করে লোকাল বাসে করে ঢাকা চলে আসলাম।
এই ছিল আমার চন্দ্রনাথ আর গুলিয়াখালী ভ্রমণ বিতান্ত। কষ্ট করে পড়ার জন্য সকল পাঠক কে ধন্যবাদ।
যেভাবে যাবেন :
# ঢাকা থেকে রাত ১০:৩০ টায় মেইল ট্রেনে (লোকাল ট্রেন) করে সীতাকুণ্ড। ভাড়া ১২০টাকা। সকাল ৭ টার ভিতর সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে যাবেন।
# ট্রেন থেকে নেমে, ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিন ২০-৩০ টাকার মধ্যে।
# তারপর চন্দ্রনাথ বাজারে থেকে সিএনজি ভাড়া করে চন্দ্রনাথ পাহাড়ে চলে যান। ভাড়া জন প্রতি ২০ টাকা।
# পাহাড়ে উঠার আগে পানি, রুটি, কলা, চিপস কিনে নিন। কারণ পাহাড়ে ভাল কোন হোটেল বা দোকান নেই।
# ২০ টাকা দিয়ে একটি বাঁশ কিনে নিবেন অবশ্যই, কারণ পাহাড়ে উঠার সময় বাঁশ খুবই সহায়ক।
# পাহাড়ে উঠতে প্রায় ২ ঘন্টার মত লাগবে, সারাদিন পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করুন।
# আকাশ মেঘলা থাকলে পাহাড়ে মেঘ দেখার সুযোগ পাবেন।
# সন্ধ্যা ৬ টার আগে পাহাড় থেকে নেমে সীতাকুণ্ড বাজারে চলে আসুন তারপর ৬:৩০ চট্রগ্রাম যাওয়ার ট্রেনে উঠে পড়ুন। রাত ৭:৩০ টার ভিতর চট্রগ্রাম পৌঁছে যাবেন।
# তারপর রাতের খাবার খেয়ে নিন। চট্রগ্রাম থেকে রাত ১০:৩০ টার মেইল ট্রেনে চড়ে ঢাকায় চলে আসুন। ভাড়া ১২০ টাকা।
# সকাল ৭ টার ভিতর ঢাকা চলে আসবেন।
লেখক: সাজ্জাদুল ইসলাম